ময়মনসিংহে যুবক ও কিশোরের লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৩

ময়মনসিংহ ময়মনসিংহের ভালুকার ধানক্ষেত থেকে পারভেজ নামে এক যুবক ও গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার এসব লাশ উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার নিশিন্দা গ্রামের একটি ধানক্ষেতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পারভেজের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করে। নিহত পারভেজ পেশায় একজন রিকশাচালক।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পারভেজের বাবা মফিজুল ইসলামের অভিযোগ তার ছেলের শরীরে একাধিক আঘাত রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
অপরদিকে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার গাভীশিমুল এলাকার ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে ১৪/১৫ বছরের এক অজ্ঞাত কিশোরের লাশ ধরা পড়ে। পরে এলাকাবাসী বিষয়টি পাগলা থানার পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পাগলা থানার ওসি চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান