বাস খাদে, শিশুসহ নিহত ৫

খাগড়াছড়ি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১০

বাস খাদে, শিশুসহ নিহত ৫

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। বৃহস্পতিবার দেড়টার দিকে উপজেলার সাপঁমারা  এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার মুসলিম উদ্দিন (৫৫), মাটিরাঙা উপজেলার দশনাম্বার এলাকার মহিমা খাতুন (২৫), তার ছেলে আল-আমিন (৬), ব্যাঙমারা এলাকার রিদ্দি চাকমা (০৭) এবং বর্ণাল এলাকার সাহাবুদ্দিন (২৫)।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, দুপুরে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপঁমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি প্রায় ২০০ ফুট নিচে খাদে পড়ে যায়। খাগড়াছড়ির ফায়ার সার্ভিসের একটি ইউনিট,সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে। আহতদের মাটিরাঙা উপজেলা হাসপাতাল ও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত  তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুন:

এনজিও থেকে পাওনা টাকা না পেয়ে মালিকের হোটেল দখল নারীদের

/এমডিপি/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম