গোলার খোসা কুড়াতে গিয়ে শিশু নিহত

চট্টগ্রাম ব্যুরো
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৩

চট্টগ্রাম সেনাবাহিনীর প্রশিক্ষণ শেষে গোলার খোসা কুড়াতে গিয়ে মো. সুমন (১৫) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দুই শিশু। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় এ ঘটনা ঘটে।

হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, অবিস্ফোরিত একটি গোলায় আগুন ধরালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হাটহাজারির চারিয়া এলাকার কৃষক আলী হোসেনের ছেলে। এ ঘটনায় আহতরা হলো- ইউসুফ (১৩) ও সুজন (১২)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই তিন শিশু কামানের গোলার খোলস সংগ্রহ করতে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের মধ্যে প্রবেশ করে। সেখানে অবিস্ফোরিত একটি গোলায় তারা আগুন দেয়। এতে বিস্ফোরণে এক জনের মৃত্যু ও দুইজন আহত হয়।’

মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রহিম উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি স্থানীয়দের কাছে এ ঘটনা শুনেছি।’

জানা গেছে, ২০১৫ সালের ২০ অক্টোবর শাহজাহান (২২) নামের এক যুবক একই এলাকায় সেনাবাহিনীর কামানের গুলির আঘাতে মারা যায়।

আরও পড়ুন:

গুলশান হামলা: ৫ জঙ্গিসহ ৬ জনের লাশ জুরাইন কবরস্থানে দাফন 

/এসএনএইচ/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ