খাগড়াছড়িতে পাঁচ জেএমবি সদস্যের কারাদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৮

জেএমবি খাগড়াছড়িতে জামাতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যের প্রত্যেককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ২০০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। শনিবার জেলা স্পেশাল জজ মো. ইনামুল হক ভুইয়া এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের আবদুর রহিম, খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন, মো. ইউনুছ ও সামছু মিয়া ও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের শামীম আহমেদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো জানান খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার দুর্গম শান্তিপুর এলাকায় ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর গভীর রাতে নিষিদ্ধ সংগঠন জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। পরে তাদের আসামি করে মাটিরাঙা থানায় ২৮ সেপ্টেম্বর, ২০০৯ তারিখে ২০০৮ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(খ) ধারায় মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ও মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ১১ ডিসেম্বর, ২০০৯ সালে চার্জশিট প্রদান করেন। আদালত ১০জন সাক্ষীর সাক্ষ্য শেষে এই আদেশ প্রদান করে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম