ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী অ্যাড.ছায়েদুল হককে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবলীগ। মঙ্গলবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্তরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছায় নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালিত হয়। এ অবস্থায় দলীয় শৃঙ্ক্ষলা ভঙ্গের অভিযোগে ২৩ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় সর্বসম্মতভাবে মন্ত্রীকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ আকারে পাঠানো হয়। এ ঘটনার পর গতকাল সোমবার একটি দৈনিকে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি রআ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল মামুন সকারের বিরুদ্ধে নাসিরনগর উপজেলার দুটি ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে দেড়কোটি টাকার মনোয়ন বাণিজ্যের অভিযোগ আনেন। এর প্রতিবাদে জেলা যুবলীগের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। মানবন্ধনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রীকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড.মাহাবুবুল আলম খোকন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. শাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসসহ দলের নেতাকর্মীরা।
/এমডিপি/








