লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ১১:০৬আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১২:১৮

বন্দুকযুদ্ধ লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিজাম হোসেন ওরফে নিজাম নামে এক জলদস্যু নিহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) ভোর রাতে রামগতি উপজেলার বিবিরহাটে এ ঘটনা ঘটে। নিহত নিজাম নোয়াখালীর জিয়ার চর এলাকার আব্দুস সালামের ছেলে।

ঘটনাস্থল থেকে ১টি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ২টি ছোরা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজামকে শুক্রবার রাতে রামগতির দ্বীপ বয়ারচর থেকে গ্রেফতার করা হয়। পরে ভোরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে জলদস্যু নিজামের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ ও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে নিজামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তার লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে আছে।

এএসপি (সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ জানান, জলদস্যু নিজামের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ  হত্যা, ৪টি মামলা রয়েছে।

আরও পড়ুন- 

৩৩ মিনিটের অভ্যর্থনা, ৬ ঘণ্টার যানজট!

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়া নিয়ে হট্টগোল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়া নিয়ে হট্টগোল
ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস বার্সেলোনায়
ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস বার্সেলোনায়
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী