আইসিটি আইনে খালেদা ও তারেকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৬, ১৫:৫৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৭:২০

খালেদা জিয়া ও তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইরান আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের এ মামলা দায়ের করেন।  

চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করা হয়।  

মামলার অভিযোগে বলা হয়, বিএনপির নিবার্হী কমিটির সদস্য ইরান আহম্মেদ সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দিয়ে সেপ্টেম্বর মাসের ১৫ ও ২৫ তারিখ ‍দুটি পৃথক স্ট্যাটাস দেন। এর মধ্যে ১৫ তারিখে জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননা করে একটি স্ট্যাটাস দেন।

বাদীপক্ষের আইনজীবী আবুল হাশেম জানান, তথ্য ও প্রযুক্তি আইনের (সংশোধিত ২০১৩) ৫৭ ধারায় মামলাটি দায়ের করা হয়।তিনি আরও জানান,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে ইরান আহম্মেদ একা এই বক্তব্য দিতে পারেন না। নিশ্চয় সাংগঠনিক সিদ্ধান্তেই তিনি এ বক্তব্য দিয়েছেন। দলের দুই শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে অবশ্যই জানে।

ইরান আহম্মেদ সিদ্দিকী বিএনপি নেতা চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকীর ছেলে।

এর আগে ইরান আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অন্তত ছয়টি মামলা দায়ের করা হয়।

/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ