কাপ্তাই হ্রদে দোতলা ভবন হেলে পড়ে নিহত ৪

রাঙামাটি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৬, ১৯:৫৪আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ০৬:২১

কাপ্তাই হ্রদে দোতলা ভবন হেলে পড়ে নিহত ৪ রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজ সড়কে এই দোতলা ভবন কাপ্তাই হ্রদে হেলে পড়ে চারজন নিহত হয়েছে।  মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় দুটি পরিবারের ২ নারী, ২ পুরুষ এবং ১ কিশোরীকে বের করে আনলেও ওই ভবনে বাকি অন্তত আরও  ৩-৪ জন সদস্য আটকা আছে বলে সাবি স্থানীয়দের।
উদ্ধার হওয়াদের মধ্যে চারজনকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।  
নিহতরা হলেন- জাহিদ(৪০) ও তার মেয়ে পিংকি(১০), হাবিবা (২২) ও সামাদুল সাদ (৭)। রাঙামাটি হাসপাতালের আরএমও মং ক্যাচিং সাগর তাদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কাপ্তাই হ্রদে দোতলা ভবন হেলে পড়ে নিহত ৪
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে মহিলা কলেজ সড়কের হ্রদের পাড়ে দিকে অবস্থিত নঈমউদ্দিন টিটু নামে এক ঠিকাদারের মালিকানাধীন দোতলা ভবনটি দেবে যেতে শুরু করে। মাত্র ১০ মিনিট সময়ের মধ্যে ভবনটির নিচতলা পুরোই দেবে যায়। এসময় ভবনের দুটি ফ্লোরে অন্তত চারটি পরিবার আটকে পড়ে। তবে পাশ্ববর্তী একটি নারিকেল গাছের কারণে ভবনের দ্বিতীয় তলা তলিয়ে যেতে বেশ সময় নিচ্ছিলো। এখন পর্যন্ত আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা।
এদিকে কাপ্তাই থেকে নৌ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে দিকে রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

ঘটনার পর রাতে রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। কমিটিতে থাকা অন্য দুজন হলেন রাঙামাটি পৌরসভা নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। কমিটিকে ২০ কার্যদিবসের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসক।

/এআর/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের