রাঙামাটিতে ভবন দেবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

রাঙামাটি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৬, ০৯:০৩আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ০৯:০৩

রাঙামাটিতে ভবন দেবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পাড়ে একটি ভবন দেবে যাওয়ার ঘটনায় আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে নৌ-বাহিনীর ডুবুরিরা। বুধবার সকাল সাড়ে ৭টায় তারা সাজিদুলের মৃতদেহ  উদ্ধার করে।

উদ্ধারকাজে নিয়োজিত নৌ-বাহিনীর কমান্ডার রায়হান জানান, মঙ্গলবার বিকালে দেবে যাওয়া ভবনটি থেকে মধ্যরাত পর্যন্ত চারজনকে মৃত এবং পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়। ভবনের আটকা পড়া একটি রুমে ট্রাকচালক জাহিদ ও তার এক সন্তান সামিদুলের মৃতদেহ পাওয়া গেলেও আরেক শিশুপুত্র সাজিদুলকে পাওয়া যাচ্ছিলো না। বুধবার সকালে উদ্ধার অভিযানে নেমেই সাজিদুলের (১০) মৃতদেহ উদ্ধার করে নৌ-বাহিনী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

তিনি আরও জানান, ওই ভবনের আর কেউ নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের মহিলা কলেজ সড়কে কাপ্তাই হ্রদের পাড়ে অবস্থিত নঈমউদ্দিন টিটু নামে এক ঠিকাদারের মালিকানাধীন দোতলা ভবনটি দেবে যেতে শুরু করে। মাত্র ১০ মিনিট সময়ের মধ্যে ভবনটির নিচতলা পুরোই দেবে যায়। এ সময় ভবনের দুটি ফ্লোরে অন্তত চারটি পরিবার আটকে পড়ে। ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযানে নামে। পরে ভবনটি থেকে ট্রাকচালক জাহিদ (৪২),তার শিশুপুত্র সামিদুল (৭), গৃহশিক্ষিকা রাঙামাটি সরকারি কলেজের অনার্সের ছাত্র উম্মে হাবিবা রুনা (২২), আরেক বাসিন্দা রফিকের মেয়ে পিংকির (১৩) মৃতদেহ উদ্ধার করা হয়। সবশেষ আজ  বুধবার সকালে সাজিদুলের মৃতদেহ (১০) উদ্ধার করা হলো।

এ সংক্রান্ত আগের খবর :
কাপ্তাই হ্রদে দোতলা ভবন হেলে পড়ে নিহত ৪

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী