কক্সবাজার থেকে প্রকাশিত ‘দৈনিক বাঁকখালী’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তারা সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সমাবেশে দৈনিক আপন কন্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ হোসেন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন দৈনন্দিন পত্রিকার প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সম্পাদক পরিষদের সদস্য সচিব অধ্যাপক মঈনুল হাসান পলাশ, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক সাইফুর রহিম শাহীন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়, দৈনিক আপনকণ্ঠের সম্পাদক (ভারপ্রাপ্ত) রুহুল আমীন সিকদারসহ প্রমুখ।
/এমডিপি/







