দুই রেল লাইনের মাঝখানের জমি দখল করে মার্কেট!

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
১৭ অক্টোবর ২০১৬, ১১:২৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১১:২৮

দুই রেল লাইনের মাঝখানের জমি দখল করে মার্কেট! লাকসাম-নোয়াখালী রেল রুটে কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনের মেইন লাইন ও লুপ লাইনের মাঝের জায়গায় মার্কেট তৈরি করা হচ্ছে। এতে রেল ক্রসিংয়ের লুপ লাইন মাটির নিচে পড়ে হুমকির মুখে পড়েছে লাকসাম-নোয়াখালী রেল লাইন। নাম প্রকাশে একাধিক রেলওয়ে কর্মকর্তা জানান, বাংলাদেশের রেলের ইতিহাসে এমন দখলের নজির বিরল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতগঞ্জ স্টেশন ভবন লাগোয়া উত্তর পাশের জলাশয়টি গত বছরের অক্টোবর থেকে ডাকাতিয়া নদীর বালু এনে ভরাট করা হয়। বর্তমানে ওই জায়গায় হকার্স মার্কেট নাম দিয়ে দোকান নির্মাণ করা হচ্ছে। দোকান নির্মাণের কারণে ট্রেন ক্রসিং করার একমাত্র লুপ লাইন মাটির নিচে চাপা পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশে মার্কেট নির্মাণ করা হচ্ছে। দুই শতাধিক দোকানের প্রতিটি ৪০-৫০ হাজার টাকা অগ্রিম নিয়ে ভাড়া দেওয়ার পরিকল্পনা চলছে। এখানে মার্কেট নির্মিত হলে রেল লাইনে ট্রেন চলাচলে বাধার সৃষ্টি হবে।

এ বিষয়ে দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘এখানে ভরাটের কারণে লুপ লাইন মাটির নিচে চাপা পড়ে গেছে। ট্রেন ক্রসিং করা যাবে না। এ কারণে লাকসাম-নোয়াখালী রেললাইন বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই এ কাজ হয়েছে।’ এ কাজ লাকসাম পৌরসভা করছে বলে তিনি দাবি করেন।

দৌলতগঞ্জ রেল স্টেশনের পাশে মার্কেট নির্মাণ নিয়ে জানতে চাইলে লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের ব্যস্ততার কারণ দেখিয়ে কথা বলতে চাননি।

রেলওয়ে কুমিল্লার সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুইটি রেল লাইনের মাঝের স্থান দখল করে মার্কেট নির্মাণ বিরল ঘটনা। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ‘রেলের জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না। উচ্ছেদ কার্যক্রম আমাদের রুটিন ওয়ার্ক। দৌলতগঞ্জ রেল স্টেশনের দখলদারদেরও উচ্ছেদ করা হবে।’

আরও পড়ুন- 

‘আরিফের ফাঁসি হওয়ায় তৃপ্তি পাচ্ছি’

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে