বান্দরবানে ৭৮ হাজার লিটার চোলাই মদ জব্দ

বান্দরবান প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১৯:০৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৯:০৩

বান্দরবানে চোলাই মদ জব্দ বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় অভিযান চালিয়ে ৭৮ হাজার লিটার চোলাই মদ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। বুধবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার শরাফত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে আজিজনগর ইউনিয়নের উপজাতি হেডম্যান পাড়ায় অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন বাড়ি থেকে ৭৮ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩১ লাখ ২০ হাজার টাকা।

শরাফত হোসেন আরও জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এসব বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ব বিদ্যাসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগেও জেলার লামায় ওই এলাকা থেকে দফায় দফায় হাজার হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন- 

মিলারদের কারসাজিতে মোটা চালের কেজি ৪০ টাকা

নারী জেএমবি: কেউ স্বামীর প্ররোচনায়- কেউবা নিজেই

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক