কুমিল্লায় সেনা সদস্য নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের

কুমিল্লা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৬, ২২:০২আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ২২:০২

কুমিল্লা ট্রেনে দুর্বৃত্তদের নির্মম ছুরিকাঘাতে সেনা সদস্য নিহতের ঘটনায় কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় মামলা হয়েছে। রবিবার নিহতের পিতা মফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এ মামলা দায়ের করেন। নিহত ওই সেনা সদস্যের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামে।
লাকসাম রেলওয়ে থানার ওসি স্বপন কান্তি বড়ুয়া জানান, আমরা একটি হত্যা মামলা পেয়েছি। খুনিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যে অপরাধীদের ধরতে পারবো।
প্রসঙ্গত, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে বগুড়া সেনানিবাসের ওয়ান সিগ্যনাল ব্যাটেলিয়ান সদস্য আবদুর রহমান (৩০) নিহত হন। গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট স্টেশনের অদূরে গোত্রশাল নামক স্থানে ডাবল রেল লাইনের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম রেললাইনে সেনাসদস্যের ক্ষতবিক্ষত লাশ

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম