ঢাকা-চট্টগ্রাম রেললাইনে সেনাসদস্যের ক্ষতবিক্ষত লাশ

কুমিল্লা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৬, ১৯:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৯:৩৭

কুমিল্লা ছুরিকাঘাতে এক সেনা সদস্যকে হত্যার পর তার ক্ষতবিক্ষত লাশ ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে ধারণা করছে পুলিশ। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট স্টেশনের অদূরে গোত্রশাল নামক স্থানে ডাবল রেললাইন থেকে তার লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠিয়েছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ লাশ।
লাকসাম রেলওয়ে থানার ওসি স্বপন কান্তি বড়ুয়া জানান, ঘটনার কারণ উদ্ঘাটন করে দুষ্কৃতকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিহত ওই সেনা সদস্যের নাম আবদুর রহমান (৩০)। তিনি বগুড়া সেনানিবাসের ওয়ান সিগ্যনাল ব্যাটেলিয়ানের সদস্য ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের মফিজুর রহমানের ছেলে।
ওসি জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট স্টেশনের অদূরে গোত্রশাল নামক স্থানে ডাবল রেল লাইনের মধ্যখানে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাকসাম রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। এসময় তার সঙ্গে পাওয়া মোবাইল ফোন থেকে তার ভাই আবদুর রহিমকে ফোন করা হলে তিনি ভাইয়ের পরিচয় নিশ্চিত করে জানান, আবদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ক্যন্টেনমেন্টের ওয়ান সিগনাল ব্যাটেলিয়ানের সদস্য। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তিনদিনের ছুটি নিয়ে পটিয়া যান। পরীক্ষা শেষে কর্মস্থলে ফেরার পথে এ ঘটনার শিকার হন।

নিহতের লাশের সুরতাল প্রতিবেদন প্রস্তুতকারী রেল পুলিশ কর্মকর্তা এসআই নফিল উদ্দিন জানান, নিহতের মাথার ডানপাশে, পেছনে, ডান কানের ওপর-নিচসহ বুকে ও পেটে ছুরি চালানো হয়েছে। এছাড়া বাম হাতের কনুইয়ের ওপর আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাতের মধ্যমা আঙুলটি ছিল কাটা।

খবর পেয়ে কুমিল্লা সেনানিবাসের ডিজিএফআই সদস্য আবদুস সালাম, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার  সহকর্মী সেনা কর্পোরাল সদস্য বিল্লাল হোসেন ও কামরুল হাসানসহ লাকসাম রেলওয়ে থানায় এসে আবদুর রহমানের লাশ শনাক্ত করেন। এছাড়া পিবিআই সদস্য এম এ খালেকের নেতৃত্বে একদল পুলিশ কর্মকর্তা লাকসাম রেলওয়ে থানায় এসে ওই সেনা সদস্যের লাশ দেখার পর ঘটনাস্থল পরিদর্শন করেন।

/এইচকে/

কুবিতে ভর্তি আবেদনের সময় বেড়েছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের