পার্বত্য ভূমি বিরোধ কমিশনে আরও ১৪,৮৮৫ দরখাস্ত

খাগড়াছড়ি প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ১৭:৪১আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:৪৯

পার্বত্য ভূমি পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে দ্বিতীয় দফায় তিন পার্বত্য জেলা হতে আরও ১৪ হাজার ৮৮৫টি দরখাস্ত জমা পড়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে এসব দরখাস্ত জমা পড়ে।

গত ৯ সেপ্টেম্বর ৪৫ দিন সময় দিয়ে ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে দরখাস্ত আহ্বান করে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন।

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন অফিস সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলা থেকে সর্বোচ্চ ৭ হাজার ২০০ দরখাস্ত পড়েছে। এছাড়া রাঙামাটি থেকে ৬ হাজার ২০০ এবং বান্দরবান থেকে সর্বনিম্ন ১ হাজার ৪৮৫ দরখাস্ত জমা পড়েছে।

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মো. রেজাউল করিম জানান, ‘সোমবার রাতে দরখাস্ত গণনা করা হয়েছে। দরখাস্ত জমার বিষয়টি কমিশন চেয়ারম্যানকে জানানো হয়েছে। চেয়ারম্যানের নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, বিগত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) খাদেমুল ইসলাম চৌধুরীর সময়ে প্রথম দফায় ৪ হাজার ৪০৮টি দরখাস্ত জমা পড়েছিল। এর মধ্যে ৩৯৮টি দরখাস্ত নিষ্পত্তির জন্য বিচারাধীন ছিল। কিন্তু পাহাড়ি নেতাদের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবির কারণে সেসময় নিষ্পত্তি হয়নি একটি দরখাস্ত। অবশেষে পাহাড়ি নেতাদের দাবির মুখে সরকার ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনটি গত সংসদ অধিবেশনে পাশ করে। সংশোধনী আকারে পাশ হওয়া ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের (স্যাটেলার) সংগঠনগুলো।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের