হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলার ডুবে দুজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ১৮:৩৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৮:৩৪

ট্রলার ডুবি নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলার ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বৌ-বাজার এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলেন উপজেলার বয়ারচর ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের আমির হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত বাদশা (১০) ও সুখচর ইউনিয়নের চর আমানউল্ল্যা গ্রামের আরিফ হোসেন (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বয়ারচর থেকে বরযাত্রীবাহী ট্রলারটি সুখচরের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার দিকে মেঘনা নদীর বৌ-বাজার এলাকায় জোয়ারের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নদীতে ডুবে বাদশা ও আরিফ হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী অসুস্থ হয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

সহপাঠীর লাথিতে শিক্ষার্থীর মৃত্যু!

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান