র‌্যাবের গাড়িতে ডাকাতের হামলা, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৬, ১১:১৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১১:১৪

বন্দুকযুদ্ধ চট্টগ্রামের মিরেরসরাইয়ে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে। শুক্রবার রাত ২টা ৫০ মিনিটে মিরেরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের নিজামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই ওই এলাকায় ডাকাতের উৎপাত ছিল। তারা সিভিল একটি মাইক্রোবাস নিয়ে ঘোরাঘুরি করছিল। রাত ৩টার দিকে মিরসরাইয়ে তাদের সাধারণ যাত্রী ভেবে আটকেছিল ডাকাতরা। ডাকাতরা সড়কে বাঁশের বেড়া দিয়ে মাইক্রোবাস থামিয়ে গুলি চালিয়ে টায়ার পাংচার করে দেয়। তখন র‌্যাব সদস‌্যরাও পাল্টা গুলি চালায়। কিছু ক্ষণ গোলাগুলির পর ডাকাত দল পালিয়ে গেলে তিনজনকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ‌্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব‌্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’   

নিহতরা হাইওয়ে ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র‌্যাব। লাশগুলো মিরেরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগাজিন ও ধারালো অস্ত্র, ডাকাতি করার জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ৭ অক্টোবর একইস্থানে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে ডাকাতি হয়।

আরও পড়ুন- 

‘শিগগিরই মন্ত্রিসভায় রদবদল’

/এসটি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম