‘শিগগিরই মন্ত্রিসভায় রদবদল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৬, ২৩:১৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ২৩:১৬

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (পুরনো ছবি) আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই মন্ত্রিসভায় রদবদল আনা হবে। শুক্রবার গণভবনে দলীয় এক সভাশেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তবে রদবদল কবে আনা হবে, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।

শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা হয়। সভার পর বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। এর একপর্যায়ে তিনি বলেন, ‘শিগগিরই মন্ত্রিসভায় রদবদল আনা হবে।’ এ সময় সাংবাদিকরা জানতে চান, কবে রদবদল আনা হবে? জবাবে মন্ত্রী বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার।’

আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কমিটিতে বেশকিছু নতুন মুখ এসেছে। তৃণমূল থেকেও অনেককে আনা হয়েছে। নতুন যারা এসেছেন, তারা দক্ষ, যোগ্য, ও মেধাবী হওয়ার কারণেই কমিটিতে জায়গা করে নিয়েছেন।’ তিনি বলেন, ‘আগামী ৬ নভেম্বর কার্যর্বিাহী সংসদ দলের সভাপতির নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন। আর ৮ নভেম্বর বিকাল ৪টায় গণভবনে হবে কার্যনির্বাহী কমিটির প্রথম বৈকঠ।’

/পিএইচসি/এআরএল/

আরও পড়ুন: 

ধর্ষণ, অতপর ‘নষ্টা মেয়ের উপাখ্যান’

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক