নাসিরনগরে হামলা: গ্রেফতার আরও ২১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৬, ০৯:৩৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ০৯:৩৫

নাসিরনগরে হিন্দুদের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় নতুন করে আরও ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতভর উপজেলা সদরের আশপাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৭৪ জনে।
তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
নাসিরনগর থানার ওসি আবু জাফর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ওই দিনের সাম্প্রদায়িক তাণ্ডবের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদেরই গ্রেফতার করা হয়েছে। আজই  তাদের আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ২৮ অক্টোবর জেলার নাসিরনগরে হামলা চালায় একটি সাম্প্রদায়িক গোষ্টি। এ সময় ১০টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলা চালানো হয়। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এসব মামলায় অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করা হয়েছে। এদিকে,৩ নভেম্বরও ওই একই এলাকায় হিন্দুদের চারটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের