বুধবার থেকে আবারও উন্মুক্ত বান্দরবানের স্বর্ণমন্দির

বান্দরবান প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৬, ১৮:১৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৮:৪৪

বান্দরবান স্বর্ণ মন্দির

নিষেধাজ্ঞার ৯ মাস পর বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র স্বর্ণমন্দির বা স্বর্ণধাতু জাদি আগামী ১৬ নভেম্বর বুধবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার রাতে বান্দরবানের কেন্দ্রীয় রাজগুরু বৌদ্ধবিহারে কঠিন চীবরদান উৎসব শেষে মতবিনিময় সভায় স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা উপঞঞা জোতমহাথেরো (উচহ্লাভান্তে) এ ঘোষণা দেন।

সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জেলা দায়রা জজ শফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র ইসলাম বেবীসহ অনেকে।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ভ্রমণপিপাসুদের কথা চিন্তা করেই পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হলে গুরুভান্তে খুলে দেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, স্বর্ণমন্দিরের নিরাপত্তায় পাঁচটি সিসি ক্যামেরা বসানো হবে। এছাড়াও প্রতিষ্ঠানের পবিত্রতা এবং নিরাপত্তায় পাঁচ পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

স্বর্ণমন্দিরের প্রতিনিধি বাচমং মারমা জানান, পর্যটকদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মন্দির খোলা রাখা হবে। তবে প্রার্থনার জন্য দুপুরে দুই ঘণ্টা বন্ধ থাকবে মন্দির। এ সময় কোনও পর্যটক মন্দির পরিদর্শন করতে পারবে না।

প্রসঙ্গত, মন্দিরের পবিত্রতা নষ্ট ও পর্যটকদের হাতে ভক্তদের নানাভাবে হয়রানির ঘটনায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে মন্দির পরিদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন:
নাসিরনগরে হামলায় জড়িতদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের