নাসিরনগরে হামলায় জড়িতদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৬, ১৭:০৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৭:২০

নাসিরনগরে ফের হিন্দুদের বাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে বা তাদের বিষয়ে তথ্য দিতে পারলে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে জেলা পুলিশ। সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা গোপনে হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে। নাসিরনগরে গত ৩০ অক্টোবর,৩ নভেম্বর ও সর্বশেষ ১৩ নভেম্বর হিন্দুদের বাড়িঘরে হামলা করে দুর্বৃত্তরা। নাশকতাকারীদের ধরার জন্য তথ্য দিতে পারলে প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে তিনি জানান। এছাড়াও তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে।
তথ্য জানাতে ০১৭১৩৩৭৩৭২৪, ০১৭১৩৩৭৩৭২৫, ০১৭১৩৩৭৩৭২৭ ও ০১৭১৩৩৭৩৭৩৩ নম্বরে ফোন দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত,ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর জেলার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে, বাড়িঘরে হামলা ও লুটপাট চালায় সংঘবদ্ধ একটি গোষ্ঠী। এ সময় ১০টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলা চালানো হয়। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এসব মামলায় অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করা হয়। এ ঘটনায় ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে,৩ নভেম্বর ওই একই এলাকায় হিন্দুদের চারটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া রবিবার ভোররাতেও নাসিরনগর সদরের পশ্চিম জেলেপাড়ার একটি হিন্দু বাড়িতে কে বা কারা আগুন দেয়।
/বিটি/এপিএইচ/

আরও পড়ুন: চিকিৎসাধীন তিন সাঁওতালের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের