ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক যুগান্তরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৬, ২০:৫৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ২০:৫৬

ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। সোমবার শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোলাম মহিউদ্দিন স্বপন নামে এক আইনজীবী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তি রানী রায়ের আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে এ বিষয়ে জেলা তথ্য কর্মকর্তাকে আগামী ৪ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দির্দেশ দেন। ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক যুগান্তরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

মামলার এজাহারে শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোলাম মহিউদ্দিন স্বপন অভিযোগ করেন, গত ১২ নভেম্বর শনিবার দৈনিক যুগান্তরের প্রথম পাতায় ‘নাসিরনগরে হামলার পেছনে মোকতাদির সমর্থকরা: দলীয় কোন্দলই কারণ” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদের ক্রেডিট লাইনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. মনির হোসেনের নাম ব্যাবহার করা হয়। কিন্তু মনির হোসেন ওই সংবাদ পাঠাননি উল্লেখ করে প্রতিবাদ স্বরুপ পত্রিকা থেকে পদত্যাগ করেন। প্রতারণামূলকভাবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর-বিজয়নগর আসনের সাংসদ র.আ.ম ওবায়দুল মোকতাদির চৌধুরী তথা জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর ওই সংবাদটি প্রকাশ করা হয়।

সংবাদে জেলা আওয়ামী লীগ ও সাংসদের মানসম্মানহানী হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে এতে ক্ষতির পরিমাণ টাকার অংকে ১০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়। পরে আদালত শুনানি শেষে এ বিষয়ে জেলা তথ্য কর্মকর্তাকে ৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী