লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৬, ১৪:১৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৪:১৩

আইন-আদালত লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামে শামছুল ইসলাম (৩০) নামে এক কৃষককে  হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও  এক বছরের সাজা দেওয়া হয়েছে।

(আজ) মঙ্গলবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তালহাটি গ্রামের জয়নাল আবেদীন (৬০) ও আবুল বাশার (৫০)।

এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন আবু সিদ্দিক ও পারুল বেগম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়,১৯৯৬ সালের ২১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দির তালহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শামছুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পাঁচ আসামির মধ্যে আছিয়া খাতুন নামে একজন রোগাক্রান্ত হয়ে মারা যায়। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ ওই রায় দেন।

নিহত শামছুল ইসলাম লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের মৃত আবুল খায়ের পাটোয়ারির ছেলে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ