পার্বত্য এলাকায় জমির ক্ষতিপূরণ মূল্য বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

রাঙামাটি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৬, ১৫:৩১আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৫:৩১

পার্বত্য এলাকায় জমির ক্ষতিপূরণ মূল্য বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে অধিগ্রহণকৃত জমির মূল্য বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাঙামাটি জেলাবাসীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় এই আশ্বাস দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে হেডম্যান, কাঠ মিস্ত্রি, শিক্ষার্থী, জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি কথা বলেন।

বিভিন্ন দাবির বিষয়ে প্রধানমন্ত্রী রাঙামাটি সরকারি মহিলা কলেজে শিক্ষক সংকট নিরসন ও পরিবহন সমস্যার সমাধানের আশ্বাস দেন।

ভিডিও কনফারেন্সে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা প্রশাসক মানজারুল মান্নানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সটি সরাসরি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন কার্যালয় থেকে সম্প্রচারিত হয় এবং শহরের আরও চারটি স্থানে প্রদর্শন করা হয়।

আরও পড়ুন:
দলের প্রতি অনুগত হলে শামীম ওসমান আমার পক্ষেই কাজ করবেন: আইভী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম