সীমান্তে ৮০০ কি.মি. সড়ক নির্মাণ করবে সেনাবাহিনী: ওবায়দুল কাদের

কুমিল্লা প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৬, ২০:০৯আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ২০:০৯

ওবায়দুল কাদের সেনাবাহিনী প্রায় ৮০০ কিলোমিটার সীমান্ত সড়কের কাজ আগামী বছর থেকে শুরু করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পৃথিবীর সব দেশে বর্ডারে সড়ক থাকলেও বাংলাদেশে নেই। তাই এ কাজটি আমরা সেনাবাহিনী দিয়ে শুরু করতে যাচ্ছি। যার নকশা চূড়ান্ত করা আছে।’

সোমবার বিকালে কুমিল্লা সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ডে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পার্টনার সেনাবাহিনী। সড়ক যোগাযোগে যে বিপ্লব ঘটছে তাতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য মন্ত্রণালয়েও তারা ভূমিকা পালন করে আসছে। আমি সেনাবাহিনীকে স্যালুট করি তাদের শৃঙ্খলার জন্য। এটার প্রতিফলন যদি সব ক্ষেত্রে দেখা যেতো তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যেতো।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল রাশেদ আমিন এনডিসি,পিএসসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি, র.আ.ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, কুমিল্লার পুলিশ সুপার মো.শাহ আবিদ হোসেন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল, ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ ও ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হান্নানসহ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, সেনানিবাসের কর্মকর্তাসহ বেসামরিক ব্যক্তিরা।
/বিটি/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের