অবৈধ অনুপ্রবেশকালে ৮ নৌকা ও ১০৭ রোহিঙ্গাকে ফেরত

কক্সবাজার প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ১১:১৭আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১১:১৭

নাফ নদীতে রোহিঙ্গারা (ফাইল ছবি) মিয়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নাফ নদী থেকে রোহিঙ্গা বোঝাই ৮ টি নৌকা ও উখিয়া সীমান্ত থেকে ১০৭ জনকে ফেরত দিয়েছে বিজিবি।

কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই ৮ টি ট্রলার বাংলাদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করছে খবর পেয়ে সাগরের টহল দলকে বিষয় টি অবহিত করা হয়। এরপর সকাল ১০ টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে ওই ৮ নৌকাকে মিয়ানমারের দিকে ফেরত পাঠানো হয়।

কক্সবাজারে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বৃহস্পতিবার সকালে উখিয়ার কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা এ দেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ১০৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। তার মধ্যে ৩০ জন পুরুষ, ২৯ নারী ও ৪৮ জন শিশু রয়েছে।

আরও পড়ুন- 

বিদেশি কূটনীতিকদের রাখাইন পরিস্থিতি জানাবেন পররাষ্ট্রমন্ত্রী
দলের সমর্থন পেতে জেলা আ. লীগ নেতাদের দৌড়ঝাঁপ

/এফএস/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের