মিয়ানমারে চলমান সংঘাতের কারণে সীমান্ত পরিস্থিতি পর্যাবেক্ষণ করতে কক্সবাজারে এসেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি কক্সবাজার পৌঁছান বলে নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার সেক্টরের কামান্ডার কর্নেল আনিসুর রহমান। বিজিবি মহাপরিচালক গাড়িবহর নিয়ে বিকালে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন সীমান্ত পরিদর্শন করেন।
টেকনাফে বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, শুক্রবার (২৫ নভেম্বর) সকালে টেকনাফে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বিজিবির মহাপরিচালক।
আরও পড়ুন-
দলের সমর্থন পেতে জেলা আ. লীগ নেতাদের দৌড়ঝাঁপ
/এফএস/








