রোহিঙ্গাদের আরও ৬টি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৬, ১২:৩৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১২:৩৮

রোহিঙ্গাদের আরও ৬টি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের আরও ৬টি নৌকা ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে আসা রোহিঙ্গাদের এসব নৌকা ফিরিয়ে দেওয়া হয়। এসব নৌকায় আনুমানিক ৮০ থেকে ৯০ জন রোহিঙ্গা ছিল।

এর আগে শনিবার সন্ধ্যায় রোহিঙ্গাদের ৪টি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি। এসব নৌকায় অন্তত ৬০ থেকে ৭০ জন রোহিঙ্গা ছিল।

টেকনাফ ২নম্বর বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নাফ নদীর জলসীমানা থেকে রোহিঙ্গাদের ৬টি নৌকা ফিরিয়ে দেয় বিজিবি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, চলতি মাসে কক্সবাজার ৩৪ বিজিবি অনুপ্রবেশের সময় ৪১৬ জনকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। এছাড়া মিয়ানমার থেকে পালিয়ে আসা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়েছে। এ কারণে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ অনেকটা কমে এসেছে।

উল্লেখ্য, ৯ অক্টোবর মিয়ানমারের আরকান মুসলিম অধ্যুষিত এলাকায় সে দেশের সেনাবাহিনীর নির্যাতন ও সহিংস ঘটনার পর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশে করে রোহিঙ্গারা।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ