জেলা পরিষদ নির্বাচন: কুমিল্লায় ৩ পদে ৩১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৬, ০০:৩২আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ০০:৩৪

জেলা পরিষদ নির্বাচন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কুমিল্লায় ৩টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩১ জন। রবিবার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান পদে দুজন এবং সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. আবু তাহের এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
অপরদিকে ১, ৪ ও ৫নং সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১ জন করে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের