ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থানে পুলিশ: ডিআইজি

ফেনী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ২২:২১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২২:২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক, চোরাকারবারী ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. শফিকুল ইসলাম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থানে পুলিশ: ডিআইজি

সোমবার বিকালে বাংলাদেশ সড়ক ও পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা পরিবহন গ্রুপের চেয়ারম্যান খন্দকার এনায়েত উল্ল্যাহ ছাগলনাইয়া থানার পুলিশ প্রশাসনের জন্য দেওয়া ইমা গাড়ির উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। সে লক্ষে মহাসড়কে গণডাকাতি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার অনুদানের নামে দীর্ঘদিন সেখানে জুয়ার আসর চলছে। এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন খুব শিগগিরই ব্যবস্থা নেবে।

পুলিশ ঢাকা-চট্টগ্রাম সদস্যরা মাদকের ব্যবসায় জড়িত থাকার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ ও মাদক ব্যবসায়ীকে একসঙ্গে আটক করে জেলা পুলিশ সুপারকে সংবাদ পাঠাতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক পি পি এম, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার, সার্কেল মো. আমিরুল ইসলামসহ ফেনী জেলার পুলিশের শীর্ষ কর্মকর্তা ও সাংবাদিকরা।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম