ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:০৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:০৬

ব্রাহ্মণবাড়িয়া বিয়ের আটমাস পার না হতেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর কুমারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত মিঠুন (২৮) ইব্রাহিমপুর কুমারপাড়া এলাকার নরেন্দ্র পালের ছেলে। আর তার স্ত্রী বিউটির পিতার বাড়ি বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামে। প্রায় আট মাস আগে বিউটির সঙ্গে মিঠুনের বিয়ে হয়েছিলো।
এলাকাবাসী জানায়, বুধবার দিবাগত রাতে খাবার শেষে বিউটি ও মিঠুন নিজেদের ঘরে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না দেওয়ায় এলাকার লোকজনকে খবর দেয় পরিবারের সদস্যরা। এসময় ঘরের দরজা ভাঙলে বিউটি ও মিঠুনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ইকবাল হোসাইন ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, চারচালা ঘরের চালা থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম