রোহিঙ্গাবাহী আরও ছয়টি নৌকা ও ১৯ রোহিঙ্গাকে ফেরত

কক্সবাজার প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৬, ১১:১৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১১:১৬

নাফ নদীতে রোহিঙ্গারা (ফাইল ছবি) কক্সবাজারের টেকনাফে নাফ নদীর একটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী আরও ছয়টি নৌকা ও উখিয়া সীমান্ত দিয়ে ১৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এসব নৌকা ও রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি’র টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল  জাহিদ জানান, নাফ নদীর বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্যরেখা অতিক্রম করে আজকেও রোহিঙ্গাবাহী ছয়টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় তাদের ফেরত যেতে বাধ্য করা হয়। এসব নৌকার প্রত্যেকটিতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।

অপরদিকে, বিজিবি’র কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়ার পালংখালী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় ১৯ জন রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠিয়েছে সীমান্তে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা। এদের মধ্যে দুজন পুরুষ, ১৪ জন নারী ও তিন শিশু রয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ