মিতু হত্যাকাণ্ড: ‘কেন খুন, জানতে চাই’

চট্টগ্রাম ব্যুরো
২২ ডিসেম্বর ২০১৬, ১৯:১৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ২০:৪২

বাবুল-আক্তারের-শ্বশুর-মোশাররফ-হোসেন চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন দেখা করেছেন তার শ্বশুর মোশাররফ হোসেন। বৃহস্পতিবার মেয়ের হত্যাকাণ্ডের বিষয়ে তিনি ‘কাউকেই সন্দেহ করছেন না’ বলেই মামলার তদন্ত কর্মকর্তাকে জানিয়েছেন। তবে ‘কেন এই খুন’ সে বিষয়ে জানতে চেয়েছেন তিনি।
মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামানের আহ্বানে তার সঙ্গে করেন তিনি। বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘মামলার অগ্রগতি বিষয়ে কথা বলতে এসেছিলাম। কাউকে সন্দেহ করছি না, তাই কারও নাম বলতে পারিনি।’
প্রসঙ্গত, মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তার আহ্বানে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যান মোশাররফ। প্রায় ৪ ঘণ্টা সেখানে অবস্থান করে তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামানের সঙ্গে কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিতুর বাবা মোশাররফ হোসেন বলেন, ‘খুনের মোটিভটা কী এবং কেন খুন করল একটা মেয়ে মানুষকে। সে যেই হোক তাকে খুঁজে বের করার জন্য অনুরোধ করেছি পুলিশকে।’
তিনি আরও বলেন, ‘হত্যার ঘটনায় পত্রিকায় যাদের নাম উঠে এসেছে মুছা এবং কালুকে দ্রুত গ্রেফতার করার কথা বলেছি। আর বাবুল আক্তারের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া গেলেও তাও তদন্ত করে দেখার অনুরোধ করেছি। খুনের নির্দেশদাতা এবং সহাতাকারী কে এটা যেন বের করা হয়।’

উল্লেখ্য, চলতি বছরের ৫ জুন, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর বাবুল আক্তারও পুলিশের চাকরি থেকে অব্যাহতি নেন।

/এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম