ঘুমধুম সীমান্ত দিয়ে আরও ৩৩ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৭

ঘুমধুম সীমান্ত দিয়ে আরও ৩৩ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আরও ৩৩ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলার পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো এসব রোহিঙ্গাদের মধ্যে ১৪ জন পুরুষ, ১১ জন নারী ও ৮ শিশু রয়েছে।

কক্সবাজার ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টার পর্যন্ত সময়ে পৃথকভাবে ৩৩ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এসব রোহিঙ্গা প্রত্যেকেই সীমান্ত ফাঁড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল।

এর আগে আজ ভোরে টেকনাফের নাফ নদী জলসীমানা থেকে রোহিঙ্গাবাহী ৩৪টি নৌকা ফেরত দিয়েছে টেকনাফ ২বিজিবির সদস্যরা। এসব নৌকার প্রতিটিতে ১২ থেকে ১৫জন করে রোহিঙ্গা ছিল।

উল্লেখ্য, ৯ অক্টোবর মিয়ানমারের অভ্যান্তরে সহিংস ঘটনার পর থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। প্রতিদিন সীমান্ত দিয়ে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের