কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১৯ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার এসব রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে ছিল।
বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলা ট্রিবিউনকে জানান, সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ১১৯ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে ৩৮ জন নারী, ৬৫ জন শিশু ও ১৬ জন পুরুষ রয়েছে।
প্রসঙ্গ, চলতি মাসের শুরু থেকে আজ পযর্ন্ত ৩২৬ জন কে ফেরত পাঠায় বিজিবি।
/এইচকে/







