অসময়ে বিচ কার্নিভাল, জানে না কেউ!

কক্সবাজার প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৬, ১২:২০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৫:০৫

অসময়ে বিচ কার্নিভাল, জানে না কেউ! দেশি-বিদেশি পর্যটকদের আর্কষণ বাড়াতে এ বছরও বিচ কার্নিভালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে তিনদিনের অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও বিচ কার্নিভাল সম্পর্কে জানে না কেউ। মূলত কোনও প্রকার দৃশ্যমান প্রচারণা ছাড়াই শুক্রবার কক্সবাজারে শুরু হচ্ছে বিচ কার্নিভাল নামের এই অনুষ্ঠান। প্রচারণা না থাকায় এবং পর্যটন মৌসুমে এ অনুষ্ঠানের আয়োজন করায় চরম অসন্তোষ বিরাজ করছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। 

কক্সবাজার হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সাখাওয়াত হোসেন জানান, যে সময় পর্যটকরা আসেন না সাধারণত ওই সময় বিচ কার্নিভাল  হয়ে থাকে। আন্তর্জাতিকভাবে এ রকম অনেক আয়োজন তিনি দেখেছেন। এ কার্নিভাল আয়োজনের উদ্দেশ্য হলো যে সময় পর্যটকরা কম আসেন, ওই সময় বিশেষ ছাড় ও বিশেষ ব্যবস্থায় পর্যটকদের নিয়ে আসা। কিন্তু ডিসেম্বরের শেষ দিকে এমনিতেই পর্যটকে ভরপুর থাকে কক্সবাজার। এ সময়ে এ ধরনের আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তিনি বলেন, ‘এটি একটি হাস্যকর আয়োজন ছাড়া কিছুই নয়।’

অসময়ে বিচ কার্নিভাল, জানে না কেউ! খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হচ্ছে এ বিচ কার্নিভাল। তিন দিনের এ অনুষ্ঠান কখন, কে উদ্বোধন করবেন বিষয়টি বৃহস্পতিবার রাত পর্যন্ত জানেন না কক্সবাজারে কর্মরত অনেক গণমাধ্যম কর্মী। পর্যটন করপোরেশনের সহযোগিতায় কোনও একটি ম্যানেজম্যান কমিটি এ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে। কিন্তু যার সঙ্গে সংশ্লিষ্ট নন পর্যটন সংশ্লিষ্ট কেউ।

কক্সবাজারে কর্মরত প্রথম সারির টেলিভিশন, জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিক নুপা আলম, নেছার আহমদ ও শংকর বড়ুয়া জানান, বিচ কার্নিভালের কথা শোনা গেলেও বিষয়টি পরিষ্কার না। এমনকি কখন, কে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিষয়টি রাত পর্যন্ত জানানো হয়নি। এমন গোপনে কী আয়োজন হচ্ছে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিষয়টি সম্পর্কে কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে মুঠোফোন কেটে দেন। এরপর তিনি আর ফোন রিসিভ করেননি।

তবে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক কাজি আবদুর রহমান জানান, কার্নিভাল আয়োজনের বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কোনও পরিষ্কার ধারণা নেই। অনুষ্ঠানের আয়োজন পর্যটন করোপরেশেনের। তারা কয়েকদিন আগে বিষয়টি অবহিত করেছেন। এরপর কার্নিভাল আয়োজনের নিরাপত্তাসহ নানা বিষয়ে প্রশাসন প্রস্তুতি নিয়েছে।

অপর এক প্রশ্নে উত্তরে তিনি বলেন, ২০১৫ সালের কার্নিভালের আলোকে বলতে হলে বিষয়টি নিয়ে গণমাধ্যমের লোকজনের সঙ্গে আলাপ করা জরুরি ছিল। করা হয়নি এটা একটি ব্যর্থতা। তবু পর্যটনের স্বার্থে জেলা প্রশাসন আন্তরিক।

পর্যটন করপোরেশনের মোটেল শৈবালের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া জানান, কার্নিভাল আয়োজনের প্রস্তুতি শেষ। তবে কার্নিভালের কর্মসূচি সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের