নিজ ভাষায় বই পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

রাঙামাটি প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৭, ১৭:১১আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৭:১১

 

নিজ ভাষায় বই পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা রবিবার সারাদেশে বই উৎসবের ভীড়ে ভিন্নরকম এক আমেজ ছিল পার্বত্য জনপদে। কেননা এদিন পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে প্রথমবারের মতো তুলে দেওয়া হয় মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার বই। স্বাধীনতার ৪৫ বছর পর বর্তমান সরকারের এই উদ্যোগ সাড়া ফেলে পার্বত্য জনপদে।

সকাল থেকেই পার্বত্য রাঙামাটির বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাঙালি শিশুদের পাশাপাশি পাহাড়ি শিশুরাও আসে বই উৎসবে। বই পেয়ে উচ্ছ্বাসিত পাহাড়ি শিশুরা।

তবে বছরের প্রথম দিনই সব স্কুলে মাতৃভাষায় বই দেওয়া সম্ভব হয়নি। দুই একদিনের মধ্যে বাকি বই পৌঁছে যাবে বলে জানানা প্রাথমিক শিক্ষার দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

নিজ ভাষায় বই পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা এ বছর রাঙামাটি জেলায় চাকমা, মারমা এবং ত্রিপুরা ভাষার ১২ হাজার ১৩১ জন শিশুকে নিজ নিজ মাতৃভাষার বই ও অনুশীলন খাতা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষার দায়িত্ব প্রাপ্ত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জেবেন নেছা রহিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান।

/বিটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি