নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

কক্সবাজার প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ০৬:১৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ০৬:১৭

নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। শনিবার রাতে এই ২ জনকে ধরে নিয়ে যাওয়া হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মো. আনোয়ার (২৮) ও আক্তার হোসেন (২৯)। তারা দুজন টেকনাফের চৌধুরীপাড়ার বাসিন্দা হাসান আলীর মালিকাধীন একটি নৌকার জেলে ছিলেন।

নৌকার মালিক হাসান আলী জানান, শনিবার বিকালে তিনজন জেলে নাফ নদীতে হেচ্ছারখালের বিপরীতে মাছ শিকার করতে যান। রাত ৮টার দিকে বিজিপির একটি টহল দল স্পিড বোটে করে তাদের দিকে আসলে মো. উল্লাহ নামে এক জেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে তীরে চলে আসে। পরে বিজিপির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকায় থাকা ওই দুই জেলেসহ নৌকাটিকে তাদের স্পিডবোটের সঙ্গে বেঁধে মিয়ানমারের দিকে নিয়ে যায়।

বিজিবির টেকনাফ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, ‘নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় নৌকাসহ দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ওই নৌকার মালিক আমাকে মুঠোফোনে জানিয়েছেন। কিন্তু তাকে লিখিতভাবে জানাতে বললে রবিবার রাত ৮টা পর্যন্ত কোনও ধরনের অভিযোগ দেননি।

প্রসঙ্গত, গত ২ মাসে এই পর্যন্ত টেকনাফের নাফ নদী থেকে ১৯ জেলেকে অপহরণ করা হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী