নাসিরনগরে হামলা: ইউপি চেয়ারম্যানের সহকারীসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ১৪:০৩আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৪:১৬

নাসিরনগর হামলা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস (২৫) ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে (৪০) আটক করেছে পুলিশ। 

রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হলেও সোমবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছে পু্লিশ। হরিপুর গ্রাম থেকে মনোরঞ্জন দেবনাথকে ও ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার এলাকা থেকে উত্তম দাস কে আটক করা হয়।
দুজন আটকের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, নাসিরনগরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় 'প্রধান হোতা' হিসেবে চিহ্নিত ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির সঙ্গে তার পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথ ও ব্যক্তিগত সহকারি উত্তম দাসের যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। আঁখির অবস্থান নিশ্চিত হতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর হরিপুর গ্রামের রসরাজ দাসের ফেইসবুক থেকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের বেশ কয়েকটি হিন্দুপাড়ায় হামলা চালায় একদল দুরবৃত্ত। এ সময় হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির ভাঙচুরসহ শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লোটপাট করা হয়।এ ঘটনায় মোট ৮টি মামলায় ১০৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন রাষ্ট্রপতির কাছে যত প্রত্যাশা রাজনীতিকদের
নতুন রাষ্ট্রপতির কাছে যত প্রত্যাশা রাজনীতিকদের
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
রাজশাহী বিভাগের দুই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান
রাজশাহী বিভাগের দুই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা