অলিম্পিকের বাছাইপর্বের আয়োজক বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ২১:২৮ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২১:৩৯

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেটের মূল পর্বের আগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। পুরুষদের চূড়ান্ত বাছাইপর্বের আয়োজক হবে বাংলাদেশ, আর মেয়েদের বাছাইপর্ব আয়োজন করবে যুক্তরাষ্ট্র। বালিতে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। একই সভায় ২০৩৫ সাল পর্যন্ত আইসিসি পুরুষদের টুর্নামেন্টগুলোর সূচিও নির্ধারণ করা হয়েছে।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৮ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপ্রক্রিয়ার বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে। মূল টুর্নামেন্টে জায়গা করে নিতে ১৬টি দল বাছাইপর্বে অংশ নেবে। ২০২৮ সালের প্রথম দিকে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে মূল বিশ্বকাপ। অর্থাৎ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বিশ্বকাপ শুরুর প্রায় ছয় মাস আগে।

তবে ২০২৭ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের ভেন্যু এখনো ঘোষণা করেনি আইসিসি। এর আগে ক্রিকইনফো জানিয়েছিল, আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত হতে পারে এই প্রতিযোগিতা। 

আইসিসির বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত মেয়েদের বাছাইপর্ব আয়োজন করবে যুক্তরাষ্ট্র।

দুটি টুর্নামেন্টই অলিম্পিকের মূল পর্বে ওঠার চূড়ান্ত ধাপ। প্রতিটি বাছাইপর্বে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। মোট ম্যাচ হবে ১৩টি। গ্রুপের প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে ফাইনালে। ফাইনালে জয়ী দলই নিশ্চিত করবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চূড়ান্ত টিকিট।

 

/এফআইআর/
সম্পর্কিত
ডাবলের পর দক্ষিণ আফ্রিকায় হৃদয়ের সেঞ্চুরি
রাবাদার ৫ উইকেট শিকারের পর হৃদয়ের ফিফটি 
অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারালো ইংল্যান্ড
সর্বশেষ খবর
ডিসেম্বর ঘিরে উত্তাপের শঙ্কা: সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’
ডিসেম্বর ঘিরে উত্তাপের শঙ্কা: সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’
এক সার্চেই মিলবে বিভিন্ন বিষয়ের তথ্য, গুগল সার্চে যুক্ত হলো নতুন এআই
এক সার্চেই মিলবে বিভিন্ন বিষয়ের তথ্য, গুগল সার্চে যুক্ত হলো নতুন এআই
গোপালগঞ্জে হামলা-ভাঙচুর: দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি
গোপালগঞ্জে হামলা-ভাঙচুর: দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর