দায়িত্ব পালনে কোনও দলীয় পরিচয় মেনে নেওয়া হবে না: নিজাম হাজারী

ফেনী প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৭, ০৮:০২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ০৮:০৪

নিজাম হাজারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ে স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছেন, দায়িত্ব পালনে কোনও ধরনের অবহেলা ও অনিয়ম কিংবা দলীয় পরিচয় মেনে নেওয়া হবে না।’ বুধবার দুপুরে আড়াইশ শয্যা বিশিষ্ট ফেনী আধুনিক সদর হাসপাতালে মাসিক স্বাস্থ্য সেবা কমিটির সভার সভাপতির সমপনীর বক্তব্যে এই কথা বলেন ।

এমপি বলেন, ‘স্বাচিব, ড্যাব ও বিএম পরিচয় সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অনীহা ও কর্তব্য পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় হাসপাতালে বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে গণপূর্ত বিভাগ ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন এমপি । তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার পুরণ করতে কাজ করে যাচ্ছে। চিকিৎসা সেবার মানোন্নয়ন ঘটিয়েছে। বর্তমান সরকার এরমধ্যেই সাড়ে ৬ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে গ্রামের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার পুরণ করেছে ।’

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসীম কুমার সাহ সভাটি পরিচালনা করেন।  অন্যদের মধ্যে উপস্থিত সভায় জেলা প্রশাসক আমিন উল আহসান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়ার কবিরসহ কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।

/এএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম