নাসিরনগরের ঘটনায় আঁখির ৭ দিনের রিমান্ড চাইলো পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৭, ১৫:০০আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৫:০০

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় 'মূল হোতা' হিসেবে চিহ্নিত হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান ওরফে আঁখিকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে তাকে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া কোর্ট ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান বলেন, নাসিরনগরের হামলার ঘটনা তদন্তে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির সম্পৃক্ত থাকার যথেষ্ট প্রমাণ পুলিশের কাছে রয়েছে। তিনি নাসিরনগরে লোক সমাগমের জন্য ট্রাক ভাড়া করা থেকে শুরু করে সাধারণ মানুষকে উত্তেজিত করার জন্য অর্থলগ্নি করেন। আজ  শুক্রবার বন্ধের দিন। আদালত খোলার পর রিমান্ড মঞ্জুরের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।  

বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানা পুলিশ তাকে আটক করে। পরে বিকাল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর হরিপুর গ্রামের রসরাজ দাসের ফেসবুক থেকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের বেশ কয়েকটি হিন্দুপাড়ায় হামলা চালায় একদল দুর্বৃত্তরা। এ সময় হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির ভাঙচুরসহ শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাট করা হয়। এ ঘটনায় মোট ৮টি মামলায় আখিঁসহ ১০৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ