নাসিরনগরের ঘটনায় সুরুজ আলী দু’দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৭, ১৩:১২আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৩:১২

সুরুজ আলী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত ও উস্কানিদাতা চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিস্কৃত সভাপতি সুরুজ আলীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. মাহাবুবুর রহমান জানান,সুরুজ আলীর সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় গোয়েন্দা পু্লিশ। আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি বলেন, এতে করে ঘটনার মূল রহস্য উন্মোচন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে কারা জড়িত তা বেরিয়ে আসবে।
রবিবার সন্ধ্যায় নিজ গ্রাম চাপরতলা থেকে সুরুজ আলীকে গ্রেফতার করে গোয়েন্দা পু্লিশ।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনার পর অভিযোগ ওঠায় এই আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। এছাড়া আবুল হাসেম ও মো. ফারুক মিয়া নামে আরও দুই আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়।

আরও পড়ুন:
নাসিরনগরে হামলার ঘটনায় আ. লীগ নেতা সুরুজ আলী গ্রেফতার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের