কক্সবাজারে ৭৮টি পাইপ বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ১৭:৩৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৭:৩৩

কক্সবাজারে ৭৮টি পাইপ বোমা তৈরির সরঞ্জামসহ আটক  ২ কক্সবাজারে ৭৮টি পাইপ বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের খুরুস্কুল রাস্তার মাথা নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. করিম উল্লাহ (৪০) ও মোহাম্মদ রমিজ (৪২)।

আজ  বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৭ কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশেকুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত টমটম গাড়ি থেকে দু’বস্তা বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে আটককৃত দুজন কোনও নিষিদ্ধ রোহিঙ্গা সংগঠনের সদস্য। তাদের এবং তাদের পরিবারের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বোমা তৈরির সরঞ্জামগুলো কোথা এসেছে তা জানার অনুসন্ধান চলছে।’

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার।

/বিটি/

 আরও পড়ুন:

চলন্ত ট্রেন থেকে ফেলে প্রবাসীকে হত্যা!

রসরাজের আড়াই মাসের জেলজীবন

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান