রেললাইনে খেলার সময় ট্রেনে কাটা পড়লো শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৭, ১৩:৫১আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৩:৫১

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে ইফতি আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার বড় বাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষদশীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুপুরে আখাউড়া রেল স্টেশনে প্রবেশ করছিল। এসময় ওই রেললাইনে শিশুটি খেলা করার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এ সময় মাথায় আঘাত পেয়ে  শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুস সাত্তার জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি শিশুটি পৌর শহরের দেবগ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

/এফএস/

আরও পড়ুন- 

তনু হত্যাকাণ্ডের ১০ মাস: এখনও ধরা-ছোঁয়ার বাইরে অপরাধীরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী