ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ০২:২৬আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০২:৩১

ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি না করায় দুলু মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবা রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহাম্মদ এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জল্লিকান্দি গ্রামে ওয়াজ মাহফিলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়াকে প্রধান অতিথি না করায় তার সমর্থকরা মাহফিলের আয়োজকদের উপর  ক্ষুদ্ধ হয়। এক পর্যায়ে তারা মাহফিলের আয়োজক দুলু মিয়াকে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুলু মিয়া নিহত হন।

ওসি মো. ইমতিয়াজ আহাম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রিতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে তিনি জল্লিকান্দি গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম