‘বিএনপি বঙ্গবন্ধু হত্যাকারীদের দই-কলা খাইয়ে বিদেশে পাঠিয়েছিল’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ১৮:০২আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:০২

আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল তাদেরকে বিএনপি দই কলা খাইয়ে বিদেশে পাঠিয়েছিল। যাতে করে কোনওদিন তাদের বিচারের সম্মুখীন না হতে হয়। তিনি বলেন, ‘ বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভুয়া নির্বাচনের মাধ্যমে অপর খুনিকে বিরোধী দলে বসিয়েছেন। তারা যুদ্ধাপরাধী নিজামি-মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিলেন। এটাই বিএনপির ইতিহাস।’

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার বাসট্যান্ড এলাকায় তিতাস নদী পুন:খনন প্রকল্পের উদ্বোধন শেষে জনসভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় হয়েছে। সাত খুন মামলার রায়ের পর বিএনপি মহাসচিব বললেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। প্রথম দিন তিনি ইতিবাচক বললেও পরদিনই মিথ্যাচার করেছেন। বিএনপি মহাসচিব বলেছেন, রাষ্ট্রপতি নাকি মাফ করে দেবেন। মহাসচিবের এমন মন্তব্য ভিত্তিহীন।’

ধরখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আক্তার হোসেন সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের