কুবিতে শিক্ষক-শিক্ষার্থীদের পৃথক আন্দোলনে স্থবির শিক্ষাকার্যক্রম

কুমিল্লা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ২১:২৯আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ২১:৩২

কুবিতে শিক্ষক-শিক্ষার্থীদের পৃথক আন্দোলনে স্থবির শিক্ষাকার্যক্রম শিক্ষকদের ছয় দফা দাবি এবং শিক্ষার্থীদের ১১ দফা দাবিতে স্থবির হয়ে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন কার্যকরী উদ্যোগ নিচ্ছে না বলে দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। এর জের ধরে বুধবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে প্রশাসনিক ভবনে অবস্থানরত উপাচার্যসহ শিক্ষকরাও অবরুদ্ধ হয়ে পড়েন।

তবে এ ব্যাপারে বুধবার রাত পৌনে ৮টায় পর্যন্ত উপাচার্যের সঙ্গে শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সভা চলছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাসায় হামলা ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা, ১ আগস্ট ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত খালিদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার ও শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষক এম শরীফুল করীমকে সব পদ থেকে অব্যাহতিসহ ছয় দফা দাবির প্রেক্ষিতে গত চার দিন ধরে টানা আন্দোলন করে আসছেন শিক্ষকরা। অপরদিকে, ক্লাস পরীক্ষা চালুর দাবিসহ ১১ দফা দাবিতে শিক্ষার্থীরাও আন্দোলন করে আসছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, ‘ক্লাস-পরীক্ষা দাবি নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বললে শিক্ষকরা উপাচার্যের ওপর দোষ চাপিয়ে দেন আবার উপাচার্যের কাছে দাবি নিয়ে গেলে উপাচার্য শিক্ষকদের ওপর দোষ চাপিয়ে দেন। তবে ক্লাস পরীক্ষা চালুর ব্যাপারে কার্যকরী কোন উদ্যোগ নিতে প্রশাসনকে আগ্রহী হতে দেখা যায়নি।

সংকট নিরসনে প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, ‘আমি শিক্ষক সমিতিকে ক্লাসে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছি। এখন সভা চলছে, পরে বিস্তারিত বলা যাবে। ’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে