ইলিশ ও পর্যটনের সম্ভাবনা তুলে ধরতে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল

ইব্রাহিম রনি, চাঁদপুর
২৭ জানুয়ারি ২০১৭, ১৪:২০আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৪:২০

চাঁদপুর চাঁদপুরের রূপালী ইলিশকে দেশি-বিদেশিদের কাছে তুলে ধরা এবং পর্যটনসহ ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনার কথা জানান দিতে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল এর আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীতে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল-২০১৭ অনুষ্ঠিত হবে। 

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে এবং চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টার-২ এ চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল শুরু হবে বিকাল ৫টায়।

আয়োজকরা জানান,  ফেস্টিভ্যালে চাঁদপুরের ইতিহাস ও দশনীয় স্থান নিয়ে ১২০ পৃষ্ঠার চার রঙা একটি প্রকাশনার মোড়ক উন্মোচন ও চাঁদপুরের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সেই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের ইলিশের ৩১ রকমের ব্যতিক্রর্মী রেসিপি দিয়ে আপ্যায়ন করারও ব্যবস্থা থাকবে।

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, ‘বর্ণাঢ্য আয়োজনে ফেস্টিভ্যাল সম্পন্ন করতে বিভিন্ন উপ-কমিটির সদস্যরা গত এক মাস কাজ করেছেন।’

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহসভাপতি তমাল কুমার ঘোষ জানান, ফেস্টিভ্যালে ৩১ রকমের ইলিশের রান্না প্রদর্শন ও স্বাদ গ্রহণের ব্যবস্থা থাকবে। সেই সঙ্গে চাঁদপুরের শিল্পী কবির বকুল, এসডি রুবেল, সাদী মোহাম্মদ, দিনাত জাহান মুন্নির অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে থাকবেন চাঁদপুর জেলার সন্তান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মেজর (অব:) রফিকুল ইসলাম (বীর উত্তম ) এমপি, ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি, ডা. দীপু মনি এমপি, ড. মোহাম্মদ শামছুল হক ভুইয়া এমপি, নুরজাহান বেগম মুক্তা এমপি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটোয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ( সমন্বয় ও সংস্কার ) এন এম জিয়াউল আলম, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ। 

/এফএস/

আরও পড়ুন-


পণ্যের মাধ্যমে টাকা পাচার হচ্ছে কিনা প্রশ্ন অর্থমন্ত্রীর

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম