হাসপাতালে অসুস্থ রসরাজের আক্ষেপ: ‘বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো ছিল’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৭, ২০:৫৫আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ২০:৫৫

চিকিৎসকের কাছে রসরাজ দাস ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে ধর্ম অবমাননার ঘটনার মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর শারীরিক নানা সমস্যায় ভুগছেন রসরাজ দাস। আজ  রবিবার সন্ধ্যায় তার মামা ইন্দ্রজিত দাস এবং বড় ভাই দয়াময় দাস ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার জন্য তাকে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দুই সপ্তাহের ওষুধ এবং রক্ত পরীক্ষার পরামর্শ দেন।

রসরাজের মামা ইন্দ্রজিত বলেন, ‘জেলাখানা থেকে বের হওয়ার পর তার কোনও চিকিৎসা হয়নি। তার শারীরিক অবস্থা খুব খারাপ। কোনও কিছু ঠিকভাবে খেতে পারে না, জ্বর। তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছি।’

রসরাজের বড় ভাই দয়াময় জানান, হরিপুরের ঘটনার পর থেকে তাদের বিলে মাছ ধরার কাজ বন্ধ রয়েছে। তারা কেউ কাজে যাচ্ছেন না। অভাব অনটনে চলছে তাদের পরিবার। এ অবস্থায় রসরাজের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সব মিলিয়ে বিপাকে আছেন তারা।

দয়াময় বলেন, ‘ধার-দেনা করে রসরাজকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি। এভাবে আর কতদিন চলবে? কোনও উপায়ও খুঁজে পাচ্ছি না।’

চিকিৎসকের চেম্বারে রসরাজ দাস জানান, ২৯ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ এনে অহেতুক তাকে বেধড়ক পেটানো হয়। এ ঘটনার পর তিনি দীর্ঘদিন জেলহাজতে ছিলেন। সেখানে তার চিকিৎসা হয়নি। এখন গলা, বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে এসেছেন।

অন্যায় না করেও শারীরিক নির্যাতনের শিকার রসরাজ আক্ষেপ করে বলেন,‘আমার অবস্থা খুব খারাপ। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া আমার জন্য ভালো ছিল।’

ব্রাহ্মণবাড়িয়া সেন্ট্রাল ল্যাব প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ডা.মো. জাহিদুল ইসলাম জানান, রসরাজের শরীরের বিভিন্ন অংশে ব্যাথা আছে। তাকে দুই সপ্তাহের ওষুধ দেওয়া হয়েছে। সঙ্গে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। দুই সপ্তাহ পরে তার শারীরিক পরিস্থিতি আবারও দেখা হবে।’

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার ঘটনার অভিযোগ এনে রসরাজ দাসকে নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের একদল লোক বেধড়ক পিটিয়ে আহত করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ৩০ অক্টোবর তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় নাসিরনগর থানা পুলিশ। পরে দীর্ঘ আড়াই মাস জেলহাজতে বন্দি ছিলেন রসরাজ। পুলিশের ফরেনসিক রিপোর্ট অনুযায়ী রসরাজ দাসের মোবাইল থেকে ধর্ম অবমাননার ছবি আপলোডের কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফরেনসিক রিপোর্ট আদালতে উপস্থাপনের পর পরবর্তী পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত গত ১৬ জানুয়ারি রসরাজ দাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন বিচারক।

 /বিটি/টিএন/

আরও পড়ুন:
প্রধানমন্ত্রীকে বহনকারী ভ্যান যাচ্ছে জাদুঘরে, ভ্যানচালক বিমান বাহিনীতে

‘খুলি না পাঠালেও মেডিক্যাল রিপোর্ট পাঠিয়েছিলাম’

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের